
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য পিঠা। শীত আসে সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। এ সময় টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠা পুলি। পিঠার সেই মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে। । অঞ্চলভেদে পিঠের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায়। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতের ও পৌষ পার্বণের সময় বাংলার প্রতি ঘরে ঘরে পিঠে তৈরি করা হয়। পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল, টক বা অন্য যে কোনও স্বাদ হতে পারে। এ গেল দেশ–প্রাণের কথা। গ্রাম কিংবা শহরে নরনারীরাও এই আয়োজন থেকে বিচ্ছিন্ন থাকতে চান না। তারা ছেলেমেয়ে বা প্রিয়জনদের সামনে আনেন মুখরোচক সব পিঠা।
সেজন্যেই পিঠাকে ঘিরে পল্লী মায়ের কোল কবিতায় বাংলাদেশের বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন,
“পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশীতে বিষম খেয়ে
আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।”
আমাদের দেশিয় ঐতিহ্য কে ধরে রাখতে ০১/০৩/২০২৫ ইং, রোজ: শনিবার- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া হাবেজ উদ্দিন সরকার কলেজ এর শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে অংশগ্রহন করেন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জনাব মোঃ আজিজুল ইসলাম যুগ্ম সচিব, প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল এর সভাপতিত্ব তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক জনাব নাফিসা আরেফিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান সহ, কলেজ এর অধ্যক্ষ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, কলেজের সকল প্রভাষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য বৃক্তিবর্গ। অতিথি বৃন্দ পিঠা উৎসব থেকে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন। ফুলবাড়ীয়ার পিঠা উৎসব ও ক্রীড়া অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতি দেখে এবং তাদের আপ্যায়নতায় মুগ্ধ হন অতিথিবৃন্দ।