
হাফিজুর (যশোর)প্রতিনিধি :
যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল ইনস্টিটিউটশনে দশম শ্রেণির পরীক্ষার রুটিন ফ্যাসিস্ট সরকারের লগো ব্যাবহার করে প্রকাশ করেছে স্কুল কর্তপক্ষ।
সাগরদাঁড়ি মাইকেল ইনস্টিটিউট স্কুলের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার রুটিন প্রকাশ করে।সেখানে দেখা যাই যে ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিস্ট সরকার কে উৎখাত করেছে সেই সরকারের লগো রুটিনে দেওয়া আছে।বিষয়টি মহুত্বে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়।ছাত্র সাধারণ জনগণ ও সুশীল সমাজ নিন্দার ঝড় তোলে।সুশীল সমাজ ও কয়েকজন ছাত্র বলেন যে ফ্যাসিস্ট সরকার এই দেশের ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে তার লগো কেন এই নতুন স্বাধীন দেশে থাকবে। তারা এই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাই।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল সরকারের সাথে যোগাযোগ করতে গেলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যাই।