
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার বকশীগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোটভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ পালিত।
১৮ অক্টোবর (বুধবার) বাদ আসর এ দিবস উপলক্ষে মালীবাগ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, শ্রম সম্পাদক মিষ্টার রানা,সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ,উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুল ইসলাম অপু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান মাজু, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ জোহুরা বেগম,উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।