
বিশেষ রিপোর্টার : যশোর
যশোরের কেশবপুরে বন্যায় গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে মৃতদেহ নিয়ে যেতে হয়েছে কবরস্থানে। বৃহস্পতিবার বিকালে মধ্যকুল গ্রামের উত্তর পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
এলাকা বাসি জানায় কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রাম নিবাসী সিরাজুল ইসলাম(৫২)নামে এক ব্যাক্তি এশার নামাজের পর অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে।সম্প্রতি বন্যায় মধ্যকুল গ্রামের রাস্তাঘাট তলিয়ে রয়েছে।যে কারণে মৃত ব্যাক্তির মৃতদেহ নৌকায় করে দুরের উচু কবর স্থানে নিয়ে যাওয়া হয়।
মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন বলেন তার স্বামী এশার নামেজের পর কালেমা পড়তে পড়তে অসুস্থ অনুভব করে মৃত্যু বরণ করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আলা বলেন মধ্যকুল গ্রাম বন্যায় প্লাবিত হওয়ায় নৌকায় করে মৃতদেহ নৌকায় করে নিয়ে কবর স্থানের পাশে উঁচু জায়গায় দাফন করা হয়েছে ।
বিশেষ রিপোর্টার:হাফিজুর রহমান।