
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা প্রতিনিধি )
গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ এলাকায় ঈদের আগের দিন বন বিভাগের নারকীয় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর পুত্র গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী ডক্টর ব্যারিষ্টার ইশরাক আহাম্মেদ সিদ্দিকী । বৃহস্পতিবার তিনি তার দলীয় লোকজন নিয়ে ক্ষতি গ্রস্থ্য এলাকা পরিদর্শনসহ তাদের স্থায়ী ভাবে পুর্নবাসনের আশ^াস প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বলেন বন ভিবাগের লোকজন ঈদের আগের দিন যেটা করেছে এটা কোন ভাবেই ঠিক হয়নি। সিনাবহ এলাকায় এমন ঘটনা হয়েছে আমি জানার সাথে সাথে আপনাদের খোজ খবর নেওয়ার জন্য আপনাদের কাছে ছুটে এসেছি। যা দেখলাম এঘটনায় আমি অত্যান্ত ব্যথিত হয়েছি কারন ঈদের আগের দিন তারা যে ভাবে আপনাদের বাড়ি ঘর ভাংচুর করেছে তা খুবই দঃখজনক । এবিষয়ে তাৎক্ষনিক ভাবে আমি মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যারা ক্ষতি গ্রস্থ্য হয়েছে তিনি ব্যপারটি বিশেষ ভাবে দেখবেন । তবে আমি রাজনৈতিক নেতা হিসেবে নয় আপনাদের এলাকার ছেলে হিসেবে বলতে চাই এটা আমি আপনাদের জন্য স্থায়ী বন্দোবস্তর ব্যবস্থা অবশ্যই করবো ইনশাল্লাহ এবং এর জন্য আমাদের যা যা আইনি সহায়তা দরকার ওইসব আইনি সহায়তা দিবো। আইনের ভিতর থেকে যা যা করনীয় সেটা আমরা অবশ্যই করবো। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের ছেড়ে যাবোনা। আপনারা ধৌয্য ধরবেন আমি দেখি কত দ্রæত সময়ে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আপনারা নিশ্চিন্ত থাকেন আমি জানপ্রাণ দিয়ে আপনাদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থার করবো ইনশাল্লাহ। পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিএনপি’র নেতা মনি সিকাদার, আব্দুল জলিল মন্ডল, মাহমুদ সরকার, মোঃ বেলায়েত হোসেন,মোঃ নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি’র রাজতৈক নেতৃবৃন্ধসহ অন্যান্যরা ।