
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর বিট কর্মকর্তা ঘুষের টাকা না নিয়েও সাবেক সিসিএফ এর ভাতিজা পরিচয়দানকারী বন মালি ও বনরক্ষী হাসেম মাদবরের চক্রান্তের বেড়াজালে শিকার হলেন আসেক আলী। চক্রান্তের শিকার আসেক আলী জানায় তিনি গত১৮ অগাস্ট ২০২৩ তারিখে রঘুনাথপুর বিটে যোগদান করে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ দায়িত্বভার গ্রহণ করে। তিনিযোগদানের পরই বিটের সকল বনরক্ষী নিয়ে আলোচনা করেন যে এখন থেকে আপনারা কেউকোন টাকার বিনিময়ে বা অন্য কোন উপায়ে বন বিভাগের জমিতে কোনরূপ স্থাপনা নির্মাণসহ বনের গাছ কাটার সুযোগ দিবেন না। যদি কারো বিরুদ্ধে কোন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া অথবা অন্য কোন সুযোগ নেওয়ার সংবাদ আমার কাছে আসে তাহলে আমি তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবো। আজ থেকে ঘুষ বাণিজ্য বন্ধ। সরকার আমাদেরকে বেতন দেন ওই টাকা দিয়ে পরিবার-পরিজন নিয়েবেতনের টাকা দিয়েই চলতে হবে। এতে ক্ষেপে যান বন মালি বন খেকো হাসেম মাদবর। তার পোস্টিং কড্ডা বনবিটে হলেও সাবেক সিসিএফ ইউনুছ আলীর ভাতিজা পরিচয়ে তিনি একসাথে কড্ডা, ভাওয়াল মির্জাপুর ও রঘুনাথপুর বিটের বনমালী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং সিসিএফ এর আত্মীয় পরিচয় সুবাদে তিনি তিনটি বিটেই ঘুষের রাজত্ব কায়েম করে। বিটের কাউকেই তিনি পরোয়া না করে বনের জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণের সুযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করে গাজীপুর সদরের বাংলাবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ করেন। আমি রঘুনাথপুর বিট কর্মকর্তা হিসেবে যোগদান করার কয়েকদিন পরই তার বিরুদ্ধে বন খেকো হাসেম শিরোনামে ছবি সহকারে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে বিভাগীয় তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাপন করা হয়। এতে হাসেম মাদবর আরো ক্ষিপ্ত হয়ে বিট অফিসে সকলের সামনে লাঠি নিয়ে মারধর করার জন্য চেষ্টা করে আমার সাথে থাকা অন্যান্যরা তাকে ফিরিয়ে নিয়ে যায়। ঐদিন তারা যদি সামনে না থাকতো তাহলে তিনি হয়তো আমাকে প্রাণে মেরে ফেলতো। বিষয়টি উদ্ধাতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে। একজন মালিক যদি এত ক্ষমতা থাকে তাহলে অফিসে কর্মকর্তাসহ অন্যরা কিভাবে কাজ করবে। উল্লেখ্য রঘুনাথপুর বিট অফিস মৌচাক ফুলবাড়িয়া পাকা সড়কের মাত্র ২০ গজ দূরে অবস্থিত। রাস্তা দিয়ে কোন ব্যক্তি দুই তিনটি লাকড়ির বোঝা নিয়ে গেলেও তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতো এই মাদবর গং। আমি তাকে বারবার নিষেধ করলেও তিনি আমার বাধা উপেক্ষা করে প্রতি মাসে ৬০ থেকে ৮০ হাজার টাকা আদায় করতো। আদায়কৃত টাকা হাসেম মাদবর, ছিদ্দিকুর রহমান,কামাল অন্যান্য ভাগ করে নিতো। আমি ঘুষের টাকা খাওয়াতো দূরের কথা ছুঁয়েও দেখিনি কোনদিন। রঘুনাথপুর বিটে যতদিন আমি থেকেছি আমি আমার বেতনের টাকা ভেঙে আপ্যায়নসহ নিজে খরচ করেছি। এই বিটে যোগদানের পর আমার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। একটি টাকাও কারো কাছ থেকে নেয়নি সবই আমার বেতনের বৈধ টাকা।
আমার সাথে হাসেম মাদবর গং পেরে না উঠায় খাসের জমিতে ঘর উঠানোর সুযোগ দিবো এমন চক্রান্ত করে গাছবাড়ি এলাকার রোকনুজ্জামান ও তার স্ত্রীকে দিয়ে আমাকে দুইবারে ৫০হাজার টাকা করে ঘুষ দিয়েছে বলে আমার বিরুদ্ধে একটি নাটক সাজায়। অথচ ওই মহিলা আমাকে চিনেন না এবং আমি নিশ্চিত ওই মহিলার সামনে অন্যান্য লোকদের সাথে আমাকে নিয়ে গেলেও তিনি আমাকে চিনতে পারবেনা। তিনি একটি অডিওতে হাশেম মাদবরের সাথে কথা বলেছে। সেখানে মহিলা বারবার প্রশ্ন করেন আপনিকি হাসেম মাদবর তখন হাসেম মাদবর তার নাম না বলে তিনি বলেন আমি হেড
অফিস থেকে বলছি। আচ্ছা বলেনতো আপনার ওখানে কি হয়েছে। ওই অডিওতে বলা হয়েছে দীপ নামের ব্যক্তি বিট অফিসার তার কাছ থেকে দুইবারে ৫০হাজার করে টাকা নিয়েছে। এছাড়াও ওই অডিওতে বলা হয়েছে সুন্দর লম্বাচুরা একজন অপরজন কালো বলে উল্লেখ করা হয়েছে এবং বিট অফিসার হিসেবে পরিচয় দিয়েছে। এছাড়া মাদবর আমাকে রঘুনাথপুর চাকরি করতে দিবেন না বলে হুমকি প্রদান করেন। আসেক আলী উল্লেখ করেন বিগত পাঁচ বছরে রঘুনাথপুর বিটে মাত্র দুটি মামলা হয়েছে। আর আমার যোগদানের পাঁচ মাসে পি,আর,ও মামলা হয়েছে ১৩টি। এতে এলাকার কতিপয় বিশিষ্ট লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং আমাকে এখানে চাকরি করতে দেবে না বলেও উল্লেখ করেন। তারই ধারাবাহিকতায় তারা হাসেম মাদবর গংদের সাথে যোসাজস করে আমার বিরুদ্ধে ওই মহিলাকে দিয়ে ঘুষ বাণিজ্যের নাটক সাজায়। পরে এ বিষয় নিয়ে হাসেম মাদবর খোলা কাগজ নামের একটি পত্রিকার সাংবাদিক দিয়ে বহাল তবিয়তে অভিযুক্ত বরখাস্ত প্রতিবাদকারী ফরেস্টার আসেক আলী ঘুষ নেন কিস্তিতে, আমার বিরুদ্ধে দুটি সংবাদ প্রকাশ করেন। ওই সাংবাদিক কে আমি কখনো চোখেও দেখিনি এমনকি তিনি আমার সাথে কখনো দেখাও করেন নাই এমনকি ফোনেও কথা হয়নি। অথচ তিনি তার মনগড়া বক্তব্য আমার বক্তব্য বলে পত্রিকায় প্রকাশ করেছেন। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় হাসেম মাদবর এর দুর্নীতির বা অপকর্মের কথা জানিয়েছি। হাসেম মাদবর সিসিএফ এর আত্মীয় বলে রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে সাহস পায়নি। এমন কি সহকারী বন সংরক্ষক সাবও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি। তিনি রঘুনাথপুর বিটের অফিসের কাছেই সোনাতলা বাজারসহ এলাকার বিভিন্নস্থানে বনের জমিতে ঘর উঠিয়ে দিয়ে আমার নাম করে টাকা হাতে নিয়েছে। পরে এ বিষয়ে আমি জানতে পেরে ঐ সমস্ত স্থাপনা নির্মাণ কাজ বন্ধসহ গুড়িয়ে দিয়েছি। মাদবরের কাছে যারা টাকা দিয়েছে তারা এখন মাদবর এর কাছে টাকা ফেরত চায় যে আপনি টাকা নিয়েছেন ঘর তুলে দিবেন ঘর ফরেস্টার ভেঙে দিয়েছে আপনি আমাদের টাকা ফেরত দিন। এ সমস্ত বিষয়ে দীর্ঘ পাঁচ মাস ধরে বিট কর্মকর্তা ও মালি কাম গার্ডদের সাথে দ্বন্ড চলে আসছিল। অপকর্মের শাস্তি হিসেবে হিসেবে কর্তৃপক্ষ হাসেম মাদবর, ছিদ্দিকুর রহমান এবং কামল হোসেন তিনজনকে অভিযুক্ত করে তাদেরকে কৈফত তলব করেন। কর্তৃপক্ষ তাদের অপকর্মের সত্যতা পেয়ে তাদের কে গাজীপুরের শ্রীপুর সদর রেঞ্জে কর্মচুত অবস্থায় রাখেন। আসেক আলী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন একজন মালি হয়ে সামান্য বেতন পেয়ে শহরের বুকে দ্বিতল ভবন কিভাবে নির্মাণ করেন, এই টাকার উৎস কোথায় ? বিভিন্ন অফিসে কর্মরত লোকজনদের মাধ্যমে জানা যায় সাবেক সিসিএফ ইউনুছ আলীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি এসব দুর্নীতি করে সরকারের কোটি কোটি টাকার সম্পদ লোকজনদের জবরদখল করে নেয়ার সুযোগ করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গাজীপুর সদরের বাংলাবাজার এলাকায় দ্বিতল ভবন নির্মাণ করেছেন। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান এব্যাপারে এ সি এফ রেজাউল করিমের সাথে মোবাইলে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।