
সরকার মাজহারুল ইসলাম , গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪৩১ বঙ্গাব্দের পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৪ ই এপ্রিল রবিবার প্রশাসনের পক্ষ থেকে র্যালী ,চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি , বিভিন্ন ষ্টল এবং আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার ভূমি রজত বিশ্বাস ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ এ এফ এম নাসিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ এমারত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা হিংসা বিদ্ধেষ ভুলে আমরা একে অপরের সহযোগীতায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সহযোগীতা করে নিয়ে যাবো। এই হউক আমাদের হৃদয়ের দৃঢ় সংকল্প।
###
# মোবাইল ০১৭২০৬২৭৪৮০। তারিখ ১৪-০৪-২০২৪ইং