
নালিতাবাড়ী স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২২ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।
নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্যের মাঝে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেন, নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান সানি, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ৪ মার্চ ১২টি দলের অংশগ্রহণে ক্রিকেট টূর্ণামেন্টটি শুরু হয়। ৯ ওভারের খেলায় ফাইনালে কাকরকান্দি একাদশ ৫ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। বিপক্ষে ৫ উইকেটে চাটকিয়া একাদশ ১৩২ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি প্রত্যেক দলের হাতে পুরস্কার, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।