
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় পুলিশকে এ্যাসল্ট করত:
হেফাজতে থাকা হত্যাকারী আসামী ছিনিয়ে গণপিটুনিতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ প্রধান পলাতক আসামী গোলামকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, ১৯ জুন ২০২৫ তারিখ রাত্রী ৩টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহীর বাগমারায় পুলিশকে এ্যাসল্ট করত: হেফাজতে থাকা হত্যাকারী আসামী ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ অন্যতম প্রধান পলাতক আসামী গোলাম প্রামাণিককে (৩৫)গ্রেফতার করে।
গ্রেফতার গোলাম নওগাঁ জেলার আত্রাই থানার গোয়ালবাড়ি এলাকার
মৃত আব্দুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামস্থ এলাকায় পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত ভিকটিম রাজ্জাক প্রামানিক কে ধারালো ছুরি দিয়ে বুকের বা পাশে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুল‘কে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে রাখে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট উক্ত আসামীকে হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামীদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে উক্ত জনতা পুলিশের উপর এ্যাসল্ট করত: কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে আনুমানিক ১৯:১৫ ঘটিকার সময় উক্ত জনতা রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে পরিকল্পিত ভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে তার মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়।
পরবর্তীতে মৃত দেহের সুরহতাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উক্ত নারকীয় ঘটনা ও দুইটি হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।
উক্ত ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এর পরপরি আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
আসামীদেরকে গ্রেফতারে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল প্রতিনিয়ত আসামীর গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০ মে ২০২৫ তারিখে চট্টগ্রাম হতে ২ জন এবং গত ২ জুন ২০২৫ তারিখে নওগাঁর আত্রাই থেকে ১ জন আসামীকে গ্রফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জুন ২০২৫ তারিখ রাত্রী আনুমানিক ৩ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন গোয়ালবাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী মোঃ গোলাম প্রামাণিক (৩৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।