
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
“রুখো আমেরিকা
রুখো বিএনপি- জামাত”
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আজ বুধবার (১১অক্টোবর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ওয়ার্কাস পার্টি । মিছিলটি রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা থেকে শুরু করে বেলদার পাড়া হয়ে ঘোড়ামারা মোড়ে শেষ হয়।
এরপরে সমাবেশে বক্তব্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, কেন্দ্র কমিটির সদস্য ও মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর সম্পাদকমন্ডলী সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগর কমিটির সদস্য সীতানাথ বনিক,সাঈদ চৌধুরী, থানা কমিটির নেতা ফরহাদ চৌধুরীর শিপন,আব্দুল খালেক কুলু, মুক্তার হোসেন, সোহেল রানা,শাহীন শেখ,ছাত্র মৈত্রী মহানগরের সভাপতির ওহিদুর রহমান ওহি ও সাধারণ সম্পাদক বিজয় সরকার,সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান,ইখতিয়ার উদ্দিন জাহিদ
সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপি- জামাত আসন্ন নির্বাচনকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জনগণকে জিম্মি করে তাদের দাবি আদায় করতে চাই।কিন্তু জনগণ তাদের দাবির সাথে নাই।তাই তারা জনবিচ্ছিন্ন হয়েগেছে।দেশের জনগণ সংবিধানের আলোকে নির্বাচন চাই তাই নির্বাচন কমিশনারকে অবিলম্বে সংবিধানের আলোকে নির্বাচন তফসিল ঘোষণা দাবি জানান।
বক্তাগণ আরোও বলেন রাজশাহী সদর আসনে উন্নয়নের যে ধারা সে ধারার গতিশীলতাকে ধরে রাখতে জননেতা ফজলে হোসেন বাদশা কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।