
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-
জামায়াতের অগ্নি -সন্রাস পুলিশের উপর হামলা ও হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলাসহ সারদেশে নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে।
আজ রোববার (২৯ অক্টোবর) বিকাল তিনটার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে অলোকার মোড় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজশাহী নগরীর জিরোপয়েন্ট হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট ইব্রাহীম হোসেন পিপি, এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদসহ আরো অনেকে।
এছাড়া আজ বিকালে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, বাগমারা, তাহেরপুর পৌরসভা,সহ জেলার উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।