
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা ) প্রতিনিধি
গাজীপুরের প্রাণকেন্দ্র রাজবাড়ী মাঠে জেলা বিএনটি সমাবেশে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি দ্রæতগণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোর্ডম্যাপ ঘোষনা গণতন্ত্রের অগ্রযাত্রা বিষয়ক সমাবেশ ২০২৫ এ গাজীপুর জেলা বিএনপির আহবায়ক চৌধুরী ইসরাক সিদ্দিকির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত হয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় , সদস্য জাতীয় স্থায়ী কমিটি ,বিএনপি মঙ্গলবার বিকেলে সমাবেশে বলেন বিধাতার নিকট প্রার্থনা চিতায় পোড়ার পূর্বে গণতন্ত্রের নির্বাচন দেখে যেতে চাই । তিনি আরো বলেন নির্বাচন নিয়ে যড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার , একজন বলছে স্থানীয় নির্বাচন , একদল বলছে নির্বাচন । আমি পরিস্কার করে বলতে চাই জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি তথা এদেশের গণতান্ত্রিক মানুষ হতে দিবে না । আজকে যে মাঠে বক্তব্য দিচ্ছি সেই মাঠে শতশত মানুষ সারা বছর লাকরি যোগার করল আর একটি শিশু দিয়ার শালাইয়ের একটি কাঠি দিয়ে আগুন দিল সব পুড়ে শেষ কয়েক ঘন্টার মধ্যে। আমরাই স্বৈরশাসক কে হটানোর জন্য ছাত্রদল, যুবদল , বিএনপি সহ দেশের মুক্তিকামি মানুষের আত্মার দাবি পূরণ করি যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদি সরকারে বিধায় হয়। আমাদের দাবি নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রুপরেখা ঘোষনাসহ দাবি রাখেন এবং নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব, সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। আইন শৃঙখলা রক্ষা হবে, জবাবদিহি হবে দেশের জনগণ্য আস্থা ফিরে পাবে। গত ১৬ বছরের বিএনপির নেতা কর্মীদের ওপর ক্ষমতাচ্যুত স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের নির্যাতন নিপীড়নের প্রসঙ্গ টেনে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন দ্রæততম সময়ে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা অপর্ণ করার কথা বলেন । এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন জনগণ দীর্ঘ ষোল বছর কেন

আন্দোলন করেছেন তা বর্তমান সরকার কে বুঝতে হবে এটা নির্বাচনের দাবি গণতন্ত্রের দাবি জনগণের সেই দাবি পূরন করতে হবে । এই একটি দাবি জনগণের ভোটের দাবি সেই দাবি পূরণের জন্য বর্তমান সরকার কে আহবান করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ তাহের মুসুল্লি , কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ প্রমুখ।