
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন ও দৈনিক সমতট বার্তা পত্রিকার কসবা প্রতিনিধি এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির বীমা কর্মকর্তা সাংবাদিক মোঃ শাহ আলম চৌধুরী (৬৪) গতকাল বুধবার ভোরে শীতলপাড়ার ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বাদ আসর গ্রামের বাড়ি শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ শাহ আলম চৌধুরীর মৃত্যুতে কসবা প্রেসকাবে সদস্যগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ২৫/১২/২০২৪ইং