
বোয়ালখালী প্রতিনিধি খালেদা আক্তার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী ১নং ওয়াডের বাসিন্দা খালেদা আক্তার বছর খানেক আগে একই এলাকার আসাদুজ্জামানের ছেলে রফিক ৫ শতাংশ জায়গা বিক্রির প্রস্তাব করিলে খালেদা আক্তার জমি কেনার আগ্রহ প্রকাশ করলে একপর্যায়ে প্রতি শতাংশ ১লক্ষ৩৭ হাজার ৫০০শত টাকা দামে ৫ শতাংশ জমির মুল্যে আসে ৬লক্ষ৬২ হাজার ৫০০ শত টাকা। তার মধ্যে নগদ ৪লক্ষ টাকা দিয়ে ভুক্তভোগী খালেদা আক্তার রেজিস্ট্রার বায়না করে, বাকী ২লক্ষ ৬২হাজার ৫০০ শত টাকা দিয়ে একমাসের ভীতর রেজিস্ট্রি দেওয়ার কথা থাকলেও মাসের পর মাস চলে যায়, মাস ফুরিয়ে বছর চলে যায় আজকে দিব কালকে দিব এইভাবে নানা রকম বাহানা দেখাতে থাকে।
এইভাবে চলে যাই আরো এক বছর কিন্তু রেজিস্ট্রি দেওয়ার কোন নাম নেই প্রতারক রফিকের,
একপর্যায়ে ভুক্তভোগী নারীর কাছ থেকে আরো বেশি টাকা দাবী করার চেষ্টা চালায়, জমি রেজিস্ট্রি দেওয়ার কথা বললে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে গালিগালাজ করে এই রফিক ,
অসহায় ভুক্তভোগী মহিলা খালেদা আক্তার বোয়ালখালী থানার শরণাপন্ন হলেও কোন সুরাহা মিলেনি অসহায় মহিলাটির।
উনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন উপরস্থ কর্মকর্তা ও ছাত্র সমাজের কাছে সুস্থ তদন্ত পূর্বক আমি ন্যায় বিচারের দাবি জানায় এবং আমার জমি যেন আমি ফিরে পাই ।