
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি) যশোর
ভবদহে ১০ দফা দাবি নিয়ে লং মার্চ করেছে যশোর জেলাসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ রবিবার(২৭অক্টোবর)বিকাল তিনটায় ভবদয় রক্ষা ও পানি নিষ্কাশনের জন্য লং মার্চ শুরু করে বিএনপির নেতা কর্মীরা।লং মার্চ ডাক দেয় মনিরামপুর উপজেলা বিএনপি,লং মার্চে আরও যোগ দেয় কেশবপুর বিএনপি, অভয়নগর বিএনপিসহ যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবল হোসেন বক্তব্যে বলেন,যশোর ভবদহ নদী ও বিল,বন্যায় প্লাবিত হয় প্রতিবছর যার কারণে ভবদহ এলাকায় বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়েছে,যার কারণে, অভয়নগর,মনিরামপুর ও কেশবপুরে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে,বাড়ি,ফসলের ক্ষেত বন্যায় ডুবে গেছে।বিগত দিনে আওয়ামীলীগ সরকার এই পানি নিষ্কাশনের কোন ব্যাবস্থা করেনি বলে জানান তিনি।অনতিবিলম্বে পানি নিষ্কাশনের জন্য বর্তমান সরকারে প্রাধান উপদেষ্টাকে দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
লং মার্চের সমাবেশে প্রধান অতিথি বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার ভবদহ নিয়ে কোন প্রকল্পে কাজ করেনি। বন্যার কারণ হিসাবে ভবদহের নদী খনন না করাকে দায়ি করেন তিনি।ভবদহ খনন করলে এই এলাকায় বন্যার সৃষ্টি হতো না বলে তিনি জানান।তিনি ভবদহ খননসহ ১০দফা দাবি পেশ করেন।
উক্ত লং মার্চ ও সমাবেশে সভাপতিত্ব করেন, মনিরামপুর বিএনপির সভাপতি আ্যাডভোকেট শদীদ ইকবাল হোসেন,অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব আ্যাডভোকেট সাবেরুল হক সাবু,যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন,জেলার সদস্য মনিরাম উপজেলা বিএনপির নেতা আবু মুছা,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ,সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক সহ যশোর জেলা, মনিরামপুর উপজেলা, ও কেশবপুর উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।