
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়দেবপুর জংশন রেল স্টেশন হইতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার কার্যালয়ে যাওয়ার প্রধান রাস্তাটি পথচারীর ভোগান্তির অপর নাম।রাজধানীর পাশের জেলা ও শিল্পাঞ্চলে ভরা উন্নয়নের নাম গাজীপুর মহানগর এই মহানগর প্রতিনিয়ত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ঢাকা হতে রেলে যাতায়াত করে গাজীপুরে। জয়দেবপুর জংশন থেকে বিভিন্ন অফিসে কর্মব্যস্তমৈ মানুষ ছুটি চলে ১০ মিনিটের রাস্তা রিকশায় যেতে অথবা পায়ে হেঁটে যেতে সময় লেগে যায় ৩০-৪০ মিনিট কোন কোন সময় দুই ঘন্টা এমনি বিরাম্বনার সৃষ্টি হয়। দীর্ঘ সময় নিয়ে রাস্তা ঘুরাঘুরি, রাস্তার উপরে সবজি বাজার থেকে শুরু করে রয়েছে বাহারি রকমের ফল, ফুল ক্যানভাসারদের দোকানে নগরবাসীর নিত্য দিনের অতিরিক্ত যানজটের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি। স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, গার্মেন্টস কর্মী, অফিসগামী কর্মকর্তা কর্মচারীদের কিছু পথচারীদের সাথে কথা বলে কথা বলে জানা যায় এই রাস্তাটি ২৪ ঘন্টায় যানবাহন চলাচল থাকে বিশেষ করে সকালে ও বিকেলে ভোগান্তি যেন চরমে পৌঁছায়। দীর্ঘদিন যাবত অতিরিক্ত মাত্রায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করাই যানজটের অন্যতম কারণ। নগরবাসীর সরকারি নিকট চাওয়া ছিল জয়দেবপুর জংশন হইতে শিববাড়ির মোড় হইতে জয়দেবপুর জংশনের উপর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যন্ত উড়াল সড়ক হলে কেবলমাত্র নগরবাসীর যানজটের হাত থেকে কিছুটা মুক্তি দিতে পারে। কিন্তু সেটা কবে নাগাদ হবে নগরবাসী এই যানজটের হাত থেকে মুক্তি পাবে তার প্রতীক্ষার পহর শেষ হচ্ছে না। সংশ্লিষ্ট সকলের নিকট একটাই দাবি শিববাড়ি হইতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সকল প্রকার যানজট নিরসনের জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিবে নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।