
গাজীপুর সদর প্রতিনিধি
ইসমাইল হোসেন সাগর
ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে
অদ্য ২৪-০৯-২০২৩ ইং রোজ রবিবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় ৬ টা ১৫ মিনিট পর্যন্ত জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার স্থল
১/ মির্জাপুর ডায়গনস্টিক সেন্টার এন্ড কনসালটেশন সেন্টার।
২/ মির্জাপুর মুক্তিযোদ্ধা হাসপাতাল
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানাব রাফে মোহাম্মদ ছড়া, গাজীপুর সদর উপজেলা হাসপাতালের ডাক্তার জনাবা ফারজানা ইসলাম কে সংঙ্গে নিয়ে জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় জয়দেবপুর থানার পুলিশ সহায়তা করেন।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অদ্য বিকাল আনুমানিক ৫ ঘটিকায়।
১/ মির্জাপুর ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের প্রবেশ করে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করেন।
কাগজ পত্র নবায়ন না থাকায় প্রতিষ্ঠানকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিষ্ঠানের মালিক আব্দুল মোতালেব জরিমানার টাকা নগদে পরিশোধ করেন।
অতঃপর মির্জাপুর বাজার স্থল।
২/ মুক্তিযোদ্ধা হাসপাতালে প্রবেশ করেন।
হাসপাতালের কাগজপত্র যাচাই বাছাই করেন।
কাগজপত্র নবায়ন না থাকায় উক্ত হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসানকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন এবং প্যাথলজি বিভাগের সরঞ্জামাদি সঠিক না থাকায়, প্যাথলজি বিভাগের মিরাজ হোসেনকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা প্রতিষ্ঠানের মালিক মোঃ মেহেদী হাসান, পিতা মুক্তিযোদ্ধা আব্দুর রব,
গ্রামঃ বহুরিয়াচালা, থানা জয়দেবপুর জেলা গাজীপুর নগদে পরিশোধ করন।
এছাড়াও উক্ত হাসপাতলে কর্মরত চিকিৎসক আব্দুল মোতালেব তার সনদপত্র প্রদর্শন করতে না পারায় ( চিকিৎসক হিসেবে বিবেচিত হন) এবং তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে গাজীপুর নিয়ে যান বলে জানা যায়।
আব্দুল মোতালেব (ভুয়া ডাক্তার )
বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা যায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জয়দেবপুর থানার এসআই মোঃ হাফিজুর রহমান মোবাইল ০১৭২০-৬১৬৫৬০
সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন ।