
গাজীপুর সদর প্রতিনিধি ইসমাইল হোসেন সাগর
মর্মান্তিক মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু
গাজীপুর সদর বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে ঢাকা গামী মটরসাইকেল আরোহী নিহত হয়েছে আজ শনিবার বিকেল আনুমানিক ৫ টা ৪০ মিনিট সময় এই দুর্ঘটনা হয় দুর্ঘটনা হওয়ার পরে গাজীপুর সালনা হাইওয়ে থানায় সাধারণ জনগণ ফোনে কথা বলার সাথে সাথে গাজীপুর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় মৃত ব্যক্তির নাম তিতাসুর রহমান পিতা আতাউর রহমান সাং বারোতুপা, দক্ষিণ বারতোপা, শ্রীপুর, গাজীপুর।