
আশিকুর রহমান মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুর উপজেলা রংপুর -ঢাকা মহাসড়কে পাওয়ার টলীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী গুরুতর আহত।
গত সোমবার সন্ধ্যা ৫.৪৫ মিনিটে রংপুর ঢাকা মহাসড়কের পাশে এস,এ এগ্রফিডস এর সামনে দুর্ঘটনা ঘটনা ঘটে।জানা যায়, সাংগঠনিক কাজ শেষে রংপুর থেকে মিঠাপুকুর আসার পথে রশিদপুর মৌজাস্থ এস,এ ফিড কোম্পানির সামনে এলে মিঠাপুকুর থেকে রংপুর মুখী একটি পাওয়ার টিলারের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মিঠাপুকুর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান তার বাম পায়ের হাঁটু ভেঙ্গে গিয়েছে। রংপুর জেলা জামায়াতের আমির ও মিঠাপুকুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানীর সুস্থতা কামনা করেছেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হকের, উপজেলা আমির জয়নাল আবেদী ও সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুজ জাহের নোমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেলাল। মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি, হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল।যুগ্ম সম্পাদক,রুবেল হোসাইন সংগ্রাম,সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান সহ-মিঠাপুকুর প্রেস ক্লাবের সাংবাদিক গন তাহার সুস্থতা কামনা করেছেন।