
হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি
যশোরের কেশবপুরে সাঁগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে আগামী ২৪ই জানুয়ারি সাতদিন ব্যাপী মধুমেলা উদযাপন উপলক্ষে মেলার মাঠ নিলাম হয়েছে।যশোর জেলা প্রসাশকের কার্যালয়ে আজ এক নিলামের ডাক হয়,উক্ত ডাকে এবারের মেলার মাঠ মোট ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যো সার্কাস ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা, ফার্ণিচার ১ লাখ ৮৮ হাজার ১০০ টাকা,মৃত্যু কূপ ২ লাখ ৫০ হাজার টাকা,যাদু ১০ লাখ ১২ হাজার টাকা,গ্যারেজ ৫ লাখ ২২ হাজার টাকা,শিশু বিনোদন ৯ লাখ ৬০ হাজার টাকা,আগামী ২৪ ই জানুয়ারি থেকে মধুমেলা ৭ দিন ব্যাপী চলবে।