
অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর বিভাগঃ
রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন একটি অরাজনৈতিক রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি রংপুরে সুপরিচিত তাদের ব্যতিক্রমী ও প্রশংসনীয় কাজের জন্য। তারই ধারাবাহিকতায় এবার আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ, স্বেচ্ছাসেবীদের মাঝে ঈদ সামগ্রী উপহার। প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবীর হাতে ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ মালেক নিয়াজ আরজু, সাবেক কাউন্সিলর ৩০ নং ওয়ার্ড, রংপুর। উপদেষ্টা মোঃ আকবর আলি, সত্ত্বাধিকারী সম্রাট এগ্ৰো ফিড। প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট, আসাদুজ্জামান রংপুরী।
স্বেচ্ছাসেবী ফারহান আজীম বলেন, এই সংগঠনে কাজ করে আনন্দ পাই, কারন এখানে সবার মতামতকে গুরুত্ব দেয়া হয়।
মোঃ মিজানুর রহমান বলেন, এই সংগঠনের যে কোন ভালো কাজের অংশ হতে গোবিন্দগঞ্জ থেকে ছুটে আসি প্রানের টানে।
মোস্তাকিন প্রধান বলেন, এখানে সবাইকে সম্মান করে আবার সংগঠনের শৃঙ্খলা বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।
সাথী আক্তার বলেন, আমি দিনাজপুর থেকে ছুটে আসি কারন এখানে নারীদের যেমন সম্মান করা হয় তেমনি নিরাপত্তার দিকটিও বিবেচনা করা হয়।
শাহিন আলম বলেন, এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বেচ্ছাসেবীরা পড়াশোনা ও কর্মের পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে কিন্তু ডোনার নেয়ার পর আমাদের খোঁজ আর কেউ রাখে না, সেখানে এই সংগঠনটি প্রথম স্বেচ্ছাসেবীদের এভাবে সম্মানিত করলো এটা আমাদের জন্য গর্বের।
প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট বলেন, আমরা একটা পরিবার, এবং এই পরিবারের মাথায় ছাতা হয়ে আছেন আমাদের সম্মানিত উপদেষ্টাগন এবং আরো কিছু দাতা ভাই ও বোন। যাদের সহযোগিতায় আজকে আমাদের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান রংপুরী।উপহার বিতরণ শেষে আসাদুজ্জামান রংপুরীর পরিচালনায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধতা ও শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।