
অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর বিভাগঃ
১ বছরে ৫০০ ব্যাগ রক্ত ডোনেট ০৩ মে/২০২৪ সালের হাঁটি হাঁটি, পায়ে পায়ে পথ চলা শুরু। এখন তারা প্রায় ৮ হাজার ৪০০শত সদস্যের মানবিক পরিবার। বলছি রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন (RBDVO) পরিবারের কৃতিত্বের কথা। এক বছরের মাথায় অসহায়, দুস্থ মানুষের জন্য প্রায় ৫০০ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠন।
৫০০ ব্যাগ রক্ত ডোনেট সম্পন্ন হওয়ায় গতকাল ১২ মে সোমবার বিকেলে নগরীর সুরভি উদ্দ্যানে কেক কেটে সেলিব্রেশন করে সংগঠনের সদস্যরা। অসহায় মানুষের হাসির প্রতীক হয়ে থাকতে চায় তারা। কেক কেটে উদযাপন শেষে, মিষ্টি মুখ করা হয়। সেই সাথে মানবিক কাজে বিশেষ অবদান রাখায়, এপ্রিল/২৫ ইং মাসের সেরা ডোনার ম্যানেজকারী আল আমিন (১ম স্থান), তরিকুল ইসলাম (২য় স্থান), সেরা একটিভিটি আকাশ মিয়া’র হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃ মেহেদী হাসান মুন, প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান রংপুরী, আশরাফুজ্জামান বুলেট, সভাপতি মোঃ মোস্তাকিন প্রধান, সাংগঠনিক সম্পাদক ফারহান আজীম, নারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোছাঃ সাথী আক্তার, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ত্রাণ সম্পাদক নাহিদ হাসান, ধর্ম সম্পাদক আমানুল্লাহ স্বাদ।
আরো উপস্থিত ছিলেন, মডারেটর ইমরান হোসেন, প্রিন্স আনারুল, সাংবাদিক এস এম লিটন, সাংবাদিক মোশারফ হোসেন, সাংবাদিক আবির সহ আরো অনেকে।