
মেহেদী হাসান মুন, অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর বিভাগঃ
ফোঁটা ফোঁটা রক্তে ফোটাই ভালোবাসার রক্ত গোলাপ। এই স্লোগানকে সামনে রেখে রংপুরে রক্তদান ও সামাজিক কাজে স্বমহিমায় উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন (RBDVO)। এরই ধারাবাহিতায় রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন এর উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ৪ ফেব্রুয়ারি মঙলবার মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বাবুটারী, বুড়ির হাট, রংপুরে মেলাস্থলে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে এবং রক্তদানের বিভিন্ন উপকারীতা তুলে ধরে মানুষকে রক্তদানে উৎসাহিত করা হয়। সন্ধ্যায় এলাকার সরকারি রাস্তাসহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
রংপুর বিভাগের অসহায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার কেন্দ্রস্থল রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন নামীদামী ক্লিনিক গুলোতে রোগীদের ভীর লেগেই থাকে, আর তাদের বিভিন্ন জটিল অপারেশনে রক্তের প্রয়োজনে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদাতা ম্যানেজ করে দিতে সহযোগিতা করে থাকে এই মানবিক সংগঠন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান রংপুরী, সভাপতি মোস্তাকিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শাহিন আলম, নারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক লাকি আক্তার, রাকিবুল ইসলামসহ আরো অনেকে।
উল্লেখ্য মানবিক কাজে উৎসাহিত করার জন্য জানুয়ারি/২৫ইং মাসে সংগঠনে বিশেষ অবদান রাখায় সেরা ডোনার ম্যানেজকারী ২ জন ফারহান আজীম ও আরিফুল ইসলাম আরিফ, সেরা একটিভিটি নাহিদ হাসানকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।