
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ছয়জনসহ ২৬ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধের অভিযোগে ৬ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেফতার করা হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, ইয়াছিন আলী (৭০), জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।
সাবিনা ইয়াসমিন জানান, গ্রেফতার ইয়াছিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার নলখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
অপরদিকে, আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে। তারা দুইজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।