
রহিদুল ইসলাম,রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ(২২) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্য্যাব। এ সময় তার কাছে থাকা বাজার করার ব্যাগের ভেতরে ক্রসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মারফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার আঃ সালামের ছেলে।
র্য্যাব-৫ সদর কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন পিয়াজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামী সাদ্দামকে বাজার করার ব্যাগের ভেতরে ক্রসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন র্য্যাব ।
র্য্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম নিজেকে একজন মাদক ব্যবসায়ী হিসাবে স্বীকারোক্তি দিয়েছেন।
উক্ত আসামীকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য রাজপাড়া থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মারুফের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছেন।