
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(১০ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর আদিবাসী পরিষদ গণকপাড়া কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় অধিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার,প্রেসিডিয়াম সদস্য কৃষ্টিনা বিশ্বাস ও আমিন কুজুর,কেন্দ্র কমিটির সদস্য প্রদীপ লাকরা,চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি বীরেন বেসরা,নওগাঁ জেলার নেতা রূপচাঁদ মাহাতো,মহানগরের সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি নিয়ে রাজপথের সংগ্রাম করতে হবে এবং জাতীয় ভাবে এটাকে তুলে ধরতে হবে।এছাড়াও সভায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের পক্ষে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিকমে রাজশাহী ও নওগাঁ জেলার ৩ জন কেন্দ্রীয় সদস্যকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বহিষ্কার করা হয়।