
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর তানোরে সিএনজি চালকের সিটের নিচে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯৯ পিস ও তার ব্যবহিত সিএনজিসহ মাদক ব্যবসায়ী ময়েনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ময়েন (৪২)। সে রাজশাহীর তানোর উপজেলার সেলামপুর এলাকার মৃত তছির মন্ডলের ছেলে।
র্যাব-৫ জানায়, গত ২০ জুন ২০২৫ তারিখ গভীর রাতে রাজশাহী জেলার তানোর থানাধীন লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ময়েন উদ্দিনকে গ্রেফতার করে।
এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৯৯ পিচ, সিএনজি-১টি, মোবাইল-১ টি, সীম-২ টি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন লালপুর বাজারস্থ পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে তাহার দখলে থাকা একটি সিএনজিসহ গ্রেফতার করে।
উক্ত সিএনজি তল্লাশী করে চালকের আসনের নীচে বক্সের ভিতর হতে ৯৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় সিএনজি চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করতঃ উক্ত সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।