
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অপর ঘটনা ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান
(৬) ও মাইক্রোচালক রুবেল।
আজ রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মইনুল বাশার। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হরিপুর এলাকায় এসে মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে গেছে। তাদের সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কালিতলা নামের স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার সইপাড়া দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান(৬০)।
আহতরা হলেন সিরাজগঞ্জের হাতিকোমল গ্রামের সোহেল রানা ও মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মুকুল সরদার।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাম মণ্ডল জানান, মোটরসাইকেল নিয়ে দুইজন হাসেন কোল্ডস্টোরে যাচ্ছিলেন। মক্কা ফ্লাওয়ার অটোমিলের কাছে আসলে একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা আরোহীর মৃত্যু হয়।
ওসি জানান, পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে । _ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।_