
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে বিজিবির পৃথক দুটি অভিযানে চারঘাট এর ভারতীয় সীমান্তে ও কাঁটাখালী থানার ভারতীয় সীমান্ত এলাকা হতে ৯৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক আটটায়
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র ৮ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট থানাধীন হবির বাতান নামক স্থান হতে মালিকবিহীন বিপুল পরিমান (৭০৭ বোতল) ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য স্থানীয় চারঘাট থানায় জমা করা হয়েছে।
অপরদিকে,রাজশাহী’র কাঁটাখালী এর ভারতীয় সীমান্তে এলাকা হতে বিজিবি ২৪৭ বোতল ফেনসিডিল আটক করেন।
রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র ৬ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৫৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাখালী থানাধীন হবির বাতান নামক স্থান হতে মালিকবিহীন ২৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য স্থানীয় কাঁটাখালী থানায় জমা করা হয়েছে।