
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী হতে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী ব্যাজন মার্ডি(৫৬) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
র্যাব-৫ জানায়,
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজারে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী ব্যাজন মার্ডিকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম -মৃত ফকর মার্ডি। সাং-শাহাপর ময়হাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজার নামক এলাকায় ১জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে আছে।
পরবর্তীতে গত ২ মে ২০২৫ তারিখ সাড়ে তিনটায় র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।
উক্ত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হলে তারপর থেকেই আসামী দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিল।
উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।