
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে ২টি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে যৌথবাহিনি অভিযান চালিেয় রাজশাহীর
পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা পৌনে এগারোটাই র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২টি ওয়ান শুটারগান, ৩টি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, ৩টি লোহার হাসুয়া ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায় নি । বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।