
রহিদুল ইসলাম , রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ডালিম(৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। তবে পালিয়ে গেছে অপর আরেকজন। তার নাম পরিচয় পাওয়া যায় নি।
এ সময় ডালিমের কাছ থেকে একটি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক সম্রাট ডালিম রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত ইউসুফের ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, সিপিএসসি র্যাব-৫ মোল্লাপাড়া রাজশাহী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া রাজিব হাসান মিলবের বসতবাড়ীর দক্ষিণে আম গাছের নিচে অবস্থান করছে। এ সময় র্যাব সদস্যরা উক্ত স্থানে পৌছে দুইজন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করলে ডালিমকে দুটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। আপর জন কৌশলে পালিয়ে যায়। এসময় ওই দুটি বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা, একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয় ।
র্যাব-৫ আরো জানায়, গ্রেফতারকৃত ডালিমসহ সংঘবদ্ধ মাদক চক্রটি কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক এনে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।
গ্রেফতারকৃত ধৃত আসামী ডালিমকে জব্দকৃত মালামালসহ পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজ করে সোর্পদ করা হয়েছে।