
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও নগত টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । গতকাল গভীর রাতে মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোসা: কলি আক্তার (৩৫)। সে রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ার মো: আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। ওই নারী বর্তমানে বালিয়া পুকুর বড়বটতলার বাসিন্দা।
মহানগর পুলিশ জানায়, গতকাল শনিবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় এক নারী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কলি আক্তারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বালিয়া পুকুর বড়বটতলায় ভাড়া বাসা তল্লাশি করে আরও ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার হয়।
গ্রেফতার কলি দীর্ঘদিন যাবৎ তার পলাতক স্বামী আরেফিন ইসলাম সঞ্জুর সহযোগিতায় ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেফতার কলির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
#০১৭১৮৪২১৩১৭