
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলা বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন, গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই অস্ত্র ব্যবসায়ী নাম আলামীন (২৬)। সে গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।
রোববার দিবাগত রাত ১০টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকা থেকে র্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে।
আজ সোমবার (২৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, আলামীন বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আলাইপুর মধ্যপাড়ার আলতাফের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছলে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
এ বিষয়ে র্যাব বাদি হয়ে সোমবার (২৩ অক্টোবর) বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলে ওসি খায়রুল ইসলাম নিশ্চিত করেন।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
#০১৭১৮৪২১৩১৭