
রাজশাহীর বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম(৪৫) নামে এক মাদকদ্রব্য ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়ান্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। গ্রেপ্তাকৃত মাদকদ্রব্য ব্যবসায়ী বাঘা থানার পাকুড়িয়া গ্রামের নুরজামালের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামে মাদক ক্রয়বিক্রয় হবে। আজ ১৬ সেপ্টেম্বর গভীর রাতে ওই গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার কৃত আসামীকে বাঘা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে।