
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে ভোররাতে পার্কিং করা ট্রাকে দুর্বৃত্তদের আগুন। এতে পুড়ে গেছে রাস্তার পাশে পার্কিং করা ট্রাকের বেশিভাগ অংশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে ট্রাকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শোভন এন্টারপ্রাইজ নামের এক ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করা ছিল। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়।
ওসি আও জানান, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ট্রাকটির অনেককাংশ পুড়ে যায়।
তবে রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি সোহরাওয়ার্দী হোসেন।