
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে চোরাই মোবাইলসহ একজন এবং অটোরিকশা চুরির মামলায় দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
মোবাইল চুরির মামলায় গ্রেপ্তারকৃত মোসা: নাসিমা বেগম (৪৯) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে এবং অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তারকৃত শাকিল ওরফে জুম্মন (২৮) ও আব্দুল্লা ওরফে আলিফ (২২)। শাকিল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ডা: হাফিজ উদ্দিন খানের ছেলে এবং আব্দুল্লা বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, ঘটনাসূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৫ বিকাল সাড়ে ৩টায় ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরির সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মোসাঃ নাসিমা বেগমকে হাতেনাতে আটক করেন। পরে তারা শাহমখদুম থানা পুলিশকে অবগত করলে, অফিসার ইনচার্জ মোছাঃ মাছুমা মুস্তারীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৩,৭ হাজার টাকাসহ ব্লেড ও একটি শোন উদ্ধার করা হয়।
অপরদিকে, গত ৪ জুন ২০২৫ তারিখ শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে একজন রিকশাচালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ সকাল সাড়ে ১০টায় রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনায় আরেক আসামি ইব্রাহিম চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছিল। ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।