
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে মহানগরীতে একই রাতে পৃথক ঘটনায় দুই চিকিৎসককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার করা হয়েছে। রোববার(২৯ অক্টোবর) দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, রোববা সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে অপহরন হয়, ফার্মেসী ব্যবসায়ী ও গ্রাম্য ডাক্তার এরশাদ আলী দুলাল(৪৫)।
পরে রাত ৯টার দিকে ওই চিকিৎসকের মরদেহ সিটি হাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
তবে অপহরণের পর এরশাদ আলী দুলাল (৪৫) নামে এক ঔষধ ব্যবসায়ী এবং গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার তিন ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, নিহত গ্রাম্য চিকিৎসক দুলাল নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকার শমির উদ্দিনের ছেলে। সেখানে তিনি হোমিও চিকিৎসা দিতেন।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় দুলালকে এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সিটিহাট এলাকায় রাস্তার মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়রা আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়। দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ দিকে রাত পৌনে ১২ টায় রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় ছুরিকাঘাতে এক চিকিৎসককে হত্যা করা হয়েছে। ওই চিকিৎসকের নাম ডাক্তার মো. গোলাম কাজেম আলী। তিনি একজন স্কিন স্পেশালিস্ট।
তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগি দেখে বাসা ফেরার পথে বর্ণালী মোড় এলায় ছুরিকাঘাতের শিকার হন।
পুলিশ জানায়, রাতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে নেমে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি রাস্তায় পড়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে ওই চিকিৎসকের মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।