
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হতে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ আদর্শ্যগ্রাম এলাকার মুনসুরের ছেলে
পলাশ আলী (৩৩) ও গোলাপ হোসেনের ছেলে রাকিব (৩২)।
র্যাব-৫ জানায়, আজ শুক্রবার ( ৯ মে ২০২৫) তারিখ রাত্রী সোয়া বারোটায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ আদর্শগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে আলামত হিসাবে হেরোইন-৬০ গ্রাম, মোটরসাইকেল-১টি, মোবাইল-২টি, সীম-৪টি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ নিজ বাড়ী থেকে বিক্রি করে আসছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে আটক করে।
উক্ত আসামীদ্বয়ের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।