
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদ কমিটির সংগ্রামী সভাপতি মোঃ শামীম রানা ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি স্বাক্ষরিত রায়পুরা পৌর শহীদ জিয়া পরিষদ আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
গত ২ ই অক্টোবর মঙ্গলবার জোবায়ের আহমেদ জয়কে আহবায়ক, মেহেদী হাসান(রাহিম)কে সদস্য সচিব করে ১৩ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক জোবায়ের আহমেদ জয় ও সদস্য সচিব মেহেদী হাসান (রাহিম) সাথে যোগাযোগ করলে তারা জানান,আমরা রায়পুরা পৌর শহীদ জিয়া পরিষদ আহবায়ক কমিটি পেয়ে আনন্দিত। কে আহবায়ক কে সদস্য সচিব বিবেচনা না করে,আমরা শহীদ জিয়ার আর্দশের সৈনিক।আমরা সকলে মিলে আগামী তিন মাসের মধ্যে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করিব।
শহীদ জিয়া পরিষদ রায়পুরা পৌর আহবায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ও শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদ সভাপতি শহীদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসানসহ নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি শামীম রানা ও সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করি।