
বিশেষ প্রতিনিধঃ
বর্তমান যুগে চাকরি নামক সোনার হরিণ কে না চায়? একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক পাঠ চুকিয়ে জীবনেই লক্ষবস্তু থাকে একটি সরকারি চাকরি। আর সে চাকরি নামক সোনার হরিণ যদি হয় সাব-রেজিস্টার বা জেলা রেজিস্টারের মতো দায়িত্বের সাথে আইন মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রীর বিশেষ আশীর্বাদ। তাহলে তাদের দৌড়াত্ন্য হবে আকাশ চুম্বি বেপরোয়া। তাদের ভাগ বাটোয়ারার হিসাব হবে হিসাবশাখার মতো কড়ায় গন্ডায়। সাবেক আইনমন্ত্রীর ছত্রছায়ায় বেড়ে উঠা এমনি এক কর্মকর্তার সন্ধান মিলেছে গাজীপুর জেলায়। তিনি হলেন গাজীপুরের বর্তমান জেলা রেজিস্টার ও নিবন্ধন অধিদপ্তরে আইনমন্ত্রীর একান্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত সাবিকুন নাহার।
সাবিকুন নাহারের পৈত্রিক বাড়ী কেরানীগঞ্জ হলেও দাম্পত্য জীবনে জড়িয়েছেন সাবেক আইন মন্ত্রীর এলাকা ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলায়। চাকরি জীবন শুরু হয় সাব-রেজিস্টারি (নন-ক্যাডার) হিসেবে। সাব-রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন গুলশান, রুপগঞ্জ, ফতুল্লা, সিরাজদিখাঁন, নবাবগঞ্জ থানায়। আইন মন্ত্রীর আশীর্বাদে কোন রকম প্রতিকুলতা ছাড়াই জেলা রেজিস্টারে পদন্নতিতে বেগ পেতে হয়নি। জেলা রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ জেলা সমূহে তার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ হয়ে সর্বশেষ এখন তিনি রাজত্ত্ব কায়েম করছেন গাজীপুর জেলা রেজিস্টার হিসেবে।
সাব-রেজিস্টার থেকে জেলা রেজিস্টার দায়িত্ব পালনকালীন প্রত্যেক অফিসেই ছিলেন ঘুষ, দুর্নীতির জন্য বিতর্কিত। ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, বদলি করে প্রত্যেক অফিসেই আতংক সৃষ্টি করে রাখতেন ও রাখছেন। সাবেক আইন মন্ত্রীর সাথে সক্ষতা থাকায় ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, বদলি করে কামিয়েছেন কয়েক শত কোটি টাকা। গড়েছেন ঢাকা সিটিতে নিজনামে ফ্লাট বাড়িসহ বিভিন্ন এলাকায় নামে বেনামে অটেল সম্পত্তি।
পূর্বেও সদর-সাব রেজিস্টার জাহাঙ্গীর আলমকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই জাহাঙ্গীর আলম ও সাবিকুন নাহারের এই ঘুষ বাণিজ্যের দৌড়াত্ন্য। সাধারণ সেবা গ্রহিতা ও দলিল লেখকদের কোনটাসা করে রাখার জন্য রয়েছে সদর ও টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের মতো জেলার প্রত্যেক উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ও জেলা রেজিস্টার কার্যালয় ও নকল ও তল্লাশী খানায় অফিস সহকারী/পিয়ন ও বহিরাগতদের সম্বন্নয়ে লাটিয়াল বাহিনী । জমি ক্রয়-বিক্রয় মিডিয়া ও প্রত্যেক সাব-রেজিস্ট্রি অফিসে কিছু অসাধু দলিল লেখকদের সাথে সমন্বয় করে রকম পরিবর্তন দলিল করার মাধ্যম হিসেবে কাজ করে জেলা রেজিস্ট্রারের আত্নীয় পরিচয়দানকারী ইয়ার হোসেন রাকিব। তাহার বাড়ি মাদারীপুর জেলায় চর দৌলতখান এলাকায়।
সাবিকুন নাহারের ঘুষ বাণিজ্যে পূর্বের ধারাবাহিকতা হিসেবে গাজীপুরের চলছে একই নিয়মে। এসব অফিস থেকে সই মহরী নকল বাবদ নেন ৫০০ ও দলিল প্রতি নেন ১২০০ টাকা সহ জমির রকম বা শ্রেণি পরিবর্তন দলিল হলে নেন দুই লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত। এছাড়াও প্রতিমাসে সাব-রেজিস্ট্র অফিসে অডিটের নামে প্রত্যেক সাব-রেজিস্ট্রি অফিস থেকে নেন মাসিক দশ থেকে পনের লক্ষ টাকা। এসব ঘুষ দুর্নীতি থেকে প্রাপ্য একটি অংশ ব্যয় করতেন সাবেক আইন মন্ত্রীর আশীর্বাদ ও সন্তোষ্টি বজার রাখার পাশাপাশি স্বৈরাচার সরকারে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে। ফ্যাসিস্টি সরকারের দলীয় কর্মসূচী বাস্তবায়নে গাজীপুরে অর্থের যোগানদাতা হিসেবেও পরিচিত তিনি।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার ও কয়েকজন দলিল লেখক এবং অফিস সহকারির সমন্বয়ে গড়ে তুলেছেন একটি শক্তিশালী সিন্ডেকেট। আর এ সিন্ডিকেটের নিয়ন্ত্রন ও লেনদেনের মধ্যস্থতা হিসেবে কাজ করেন সদর সাব-রেজিস্টার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি আগামী ২১/১১/২০২৪ তারিখে এলপিআরে যাবেন। এসব ঘুষ বাণিজ্যেরে কারণে সাধারণ সেবা গ্রহিতারা হয়রানি শিকার হচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব্য। শারিরিক ও মানসিক নির্যাতনের ভয়ে কোন দলিল লেখক প্রতিবাদ বা মুখ খুলতে সাহস পাননা। আবার কেউ প্রতিবাদ তার দলিল রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া, সনদ বাতিলসহ শারিরিক নির্যাতনের হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে নিবন্ধন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গাজীপুরের বর্তমান ডিআর সাবিকুন নাহার ঢাকা জেলার ডিআর থাকাকালীন সময়ে হয়ে উঠেছিলেন একছত্র অধিপতি। কোন সাব-রেজিস্টার বা জেলা রেজিস্টার কোথায় বদলি হবেন তা নির্ধারণ করে দিতেন তিনি। তার ভয়ে অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তাগণ ছিলেন ভয়ে তটস্ত। সাবিকুন নাহার ঢাকা জেলা রেজিস্টার থাকাকালীন সময়ে সাবেক আইন মন্ত্রীর মা অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে সন্তোষ্ট করার জন্য অফিস বাদ দিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ও মন্ত্রীর গুলশানের বাসায় গিয়ে সেবা শ্রুশষা করতেন।
গাজীপুর জেলা রেজিস্টার সাবিকুন নাহার ও সদর সাব-রেজিস্টার জাহাঙ্গীর আলমের নামে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দুইটি করে মামলা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আইন উপদেষ্টা বরাবরে, জেলা রেজিস্টার, সদর সাব-রেজিস্টার, টঙ্গী সাব-রেজিস্টার আবু হেনা মোস্তফা সহ ১৭ জনের দুর্নীতি অনুসন্ধানে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের একান্ত ঘনিষ্ট হওয়ায় মন্ত্রীর প্রভাব খাঁটিয়ে এবং মোটা অংকের বিনিময়ে এসব মামলা ধামাচাপা দিয়ে রেখেছেন। কারণ আর কিছুদিন পরেই তিনি ২০২৫ সালের শুরুতেই এলপিআরে যাবেন। ঘুষ দুর্নীতির বিষয়ে জানতে জেলা রেজিস্টার সাবিকন নাহারকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। (গাজীপুর জেলা ও সাব-রেজিস্টারগণের শতকোটি টাকার সম্পত্তির বিস্তারিত আসচ্ছে (২য় পর্বে )।