
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৩৫)। সে তানোর উপজেলার চিমনা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
আজ বুধবার(৮ নভেম্বর) সকাল দশটায় প্রেস বিজ্ঞপ্তিত র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত নাজিমের বিরুদ্ধে আদালতের রায় আছে। রায় ঘোষণার আগে থেকে সে পলাতক ছিল। দায়রা মামলা নং-১৬৪৯/১৯, সিআর-১২৭/১৯(তানোর); ধারা এন আই অ্যাক্ট-১৩৮ এবং তানোর থানার সিআর সাজা ওরারেন্ট রেজিস্টারের রিসিভ নং-১৩৯/২৩ এর ১ বছরের বিনাশ্রম কারদণ্ড এবং ৫ লাখ টাকা অর্ধদণ্ড করা হয়েছিল তাকে।
সাজাপ্রাপ্ত আসামীকে তানোর থানায় হন্তান্তর করা হয়েছে।
এদিকে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে ১২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বানেশ্বরের পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন রহিদুল ইসলাম (৩৪)। সে পূর্বপাড়া গ্রামের মৃত রাব্বেলের ছেলে।
আজ বুধবার(৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,আটক রহিদুলের বাড়ির শয়ন কক্ষের চৌকির নিচে বস্তার ভিতর ফেনসিডিল রাখা হয়েছে। সেখানে তল্লাসি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ফেনসিডিলগুলো সীমান্ত এলাকা হতে সংগ্রহ করত সে। এর আগেও তার বিরুদ্ধে নয়টি মামলা আছে।
তার বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।