
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
র্যাবের যৌথ অভিযানে রাজশাহী থেকে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার মূলহোতা আসামী মারুফকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে ।
র্যাব -৫ রাজশাহী ও র্যাব -৬ যশোর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সুত্রে র্যাব -৫, জানায়, ভিকটিম একজন নাবালিকা কন্যা, সে একাদশ শ্রেনীতে পড়ালেখা করে। পূর্ব হতে আসামী মারুফ ভিকটিমকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আসামী মারুফের প্রেমের প্রস্তাবে ভিকটিম রাজি না হলে গত ইং ৩ এপ্রিল- ২০২৫ তারিখ সকালে রাজশাহী হতে ভিকটিমকে কৌশলে মাইক্রোবাসে তুলে নিয়ে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে।
অতঃপর ভিকটিমকে নিয়ে আসামী তার আত্মীয়ের বাড়ি যশোরে আসে এবং যশোরে ভিকটিমকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে গত ইং গত ৮এপ্রিল ২০২৫ তারিখে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধার করে রাজশাহী নিয়ে যায় এবং উক্ত বিষয়ে শাহ মখদুম থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫/৩৪, তারিখঃ গত ০৯ এপ্রিল ২০২৫ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী ২০২০) এর ৭/৩০/৯(১)।।
উল্লেখিত মামলার প্রেক্ষিতে আসামীদেরকে গ্রেফতারের অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় উক্ত মামলা মূলে গত সোমবার (৫ মে-২০২৫ ইং) সময় সোয়া ১২টায় র্যাব-৬, যশোর ও র্যাব -৫, সদর কোম্পানী রাজশাহীর যৌথ অভিযানে চাঞ্চল্যকর অপহরণ করত: ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামী মারুফকে যশোরের রুপদিয়া হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরের শাহমখদুম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।