
হেলাল চৌধুরী বিশেষ প্রতিনিধি
হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মহান স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের উদ্যোগে বটতলী হালাল ডাইন রেস্টুরেন্টের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে র্যালিটি বটতলী স্টেশনের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ‘গ্র্যান্ড মাশাবী’-এর সামনে গিয়ে শেষ হয়।
হোটেল গ্র্যান্ড মাশাবীর হলরুমে ডাক্তার মোঃ আবেদুর রহমানের সভাপতিত্বে
ডাঃ আক্তার আহমদ ডাঃ কামাল উদ্দিন ডাঃ ছফিউল্লাহ নোমানের যৌত সঞ্চালনায় চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ডাঃ আবদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ নুরুল আমিন, চকরিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ শামশুদ্দীন আহমদ, প্রভাষক ডাঃ শরীফ জামান, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ এস এম কামাল উদ্দিন সরওয়ার এবং সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুল্লাহ ইসলামাবাদী লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের সহ-সভাপতি ডাঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ আকতার আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক ডাঃ বাবু সুপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক ডাঃ অরুন কান্তি পাল, সহ-সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান অধ্যাপক ডাঃ জালাল আহমদ ডাঃ স্বপ্না দেবী,
শিক্ষা অঙ্গনের সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস। লোহাগাড়া ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান এবং দক্ষিণ সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল ইসলাম। গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।