
হাফিজুর (যশোর):ব্রেকিং দ্য সাইলেন্স এবং কোডেক এর আয়োজনে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডএর সহায়তায় শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর মঙ্গলবার সকাল শ্যামনগর উপজেলার হল রুমে আয়োজিত সবাই ব্লু- ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারীও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সেবা সমূহ প্রাপ্তিতে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি জেন্ডার ন্যায্যতা বাস্তুতন্ত্র(ইকো-সিস্টেম)ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ক্ষয়ক্ষতি পূর্ণ উদ্ধারে সহায়তা এবং অধিকার বাস্তবায়নে প্রকল্পটি কাজ করছে। ব্রেকিং দ্যা সাইলেন্সের ও সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ শরিফুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসারও প্রশাসক ডাঃ সঞ্জীব দাস।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা মৎস্য উন্নয়ন কর্মকর্তা বন বিভাগের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার কর্মকর্তাগণ ও কমিউনিটি প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে এর ক্ষয়ক্ষতির এর প্রভাব এবং উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা জন্য সেবা সমুহ কি রয়েছেএবং সহজে কমিউনিটি মানুষের কিভাবে সেই সেবা পেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের ফলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমিউনিটির লোকজন দের সাথে একটি ভালো সেতু বন্ধন তৈরি হয়। যা উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় ভূমিকা রাখবে বলে সবাই মত পোষণ করেন।
সভাটি সঞ্চালনা করেন ব্রেক ইন দা সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।