
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার :
খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন,বড়দিন উপলক্ষে নানা আয়োজনে গাজীপুরের শ্রীপুরে কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ গীর্জায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বুধবার(২৫ ডিসেম্বর)সন্ধ্যা ৭ টায় শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ডের কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ গীর্জায় নানা আয়োজনে পালন করা হয় বড়দিন।খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.এস এম রফিকুল বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান।শুভ বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ পাস্টর আনোয়ার হোসেন,হীড বাংলাদেশের চেয়ারম্যান ডা:বায়ন পি বনিক।শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া,পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য রাশিদুল হাসান মুমিনসহ আরো অনেকেই।খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।