
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)ক্রাইম
সাতক্ষীরা দেবহাটায় রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা দেওয়ার পরও তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কতৃর্ক মারপিট করে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ নভেম্বর)দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম এই অভিযোগ করে।লিখিত বক্তব্য তিনি বলেন,দেবহাটার আজিজপুরে আমার শ্বশুর আকবর আলী, গাজীর বাড়ির দক্ষিন পাশে মৃত দারবক্স সরদারের ছেলে গোলাম রসুলের বাড়ি।কিন্তু গোলাম রসুলের যাতায়াতের কোন রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এক পর্যায়ে আমার শ্বশুর গোলাম রসুলদের যাতায়াতের জন্য তার রেকর্ডীয় সম্পত্তি থেকে এক শতকের বেশি জমি তাদের যাতায়াতের জন্য রাস্তা করে দেন।কিন্তু এতে তারা খুশি না হয়ে আরও তিন হাত জমি রাস্তার জন্য চান।কিন্তি সেখানে আমার শ্বশুরে মাত্র সাত শতক জমি থাকায় আর জমি দেওয়া সম্ভব হচ্ছে না।এনিয়ে গোলাম রসুল ও তার সহযোগিরা আমার শ্বশুরকে হয়রানি করতে থাকে।এক পর্যায়ে গত ১৫নভেম্বর গাছের ডালপালা কাঁটা নিয়ে কথা কাটাকাঁটির একপর্যায়ে গোলাম রসুল ও তার ছেলে সাকিব হাসান,ভাই ইন্নাছ সরদার,স্তী আছমা খাতুন,বোন আন্জুয়ারা খাতুনসহ ১০/১২জন আমার শ্বশুর আকবর আলী,শ্বাশুরী রাশিদা খাতিন,আমার স্তী সুফিয়া খাতুন শালিকা মাসকুরা খাতুনকে, বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকে গোলাম রসুল হুমকি দিয়ে চলে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে চিকিৎসা নিতে গেলেও গোলাম রসুলের সহযোগীরা চিকিৎসা নিতে বাধা দেয়। তিনি আরো বলেন এ ঘটনায় গোলাম রসুল জৈনক প্রভাবশালীর ব্যক্তির সহযোগিতা নিয়ে কল্প কাহিনী বানিয়ে উল্টো আমার শশুরসহ তার পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমাকে এবং ফজলেম নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।অথচ ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। নজরুল ইসলাম অভিযোগ করেন দেবহাটা থানার এসআই কোন প্রকার তদন্ত ছাড়াই মামলার মিথ্যা রিপোর্ট দাখিল করে।ফ্যাসিস্ট আমলে যেভাবে পুলিশ তদন্ত ছাড়া মামলা রেকর্ড করত,সেইভাবে যদি মামলা রেকর্ড করা হয় তাহলে আমাদের মত গরিব অসহায় মানুষ কোথায় ন্যায়বিচার পাবে।ইতিমধ্যো এই মিথ্যা মামলায় মাশকুরা ও ফজলেম মিস্ত্রি কে গ্রেফতার করা হয়েছে।ফজলেম মিস্ত্রীর সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকলেও শুধুমাত্র প্রতিবেশী হওয়ার জন্য তাকেও আসামি করা হয়েছে।বর্তমানে তারা কারাগারে আছে।
তিনি ওই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।