
খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
পৃথক পৃথক অভিযান চালিয়ে দেবহাটার চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা জেলা দেভাটা থানার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে রউফ খোড়া ( ৫০ ) ও একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রুপিয়া খাতুন ( ৩৫ ) এবং নওয়াপাড়া ইউনিয়নের সাংবাড়িয়া গ্রামের নুর আলীর ছেলে আব্দুস সালাম ( ৪৫ ) ।
মঙ্গলবার ( ২৬ শে ডিসেম্বর ) ভোর রাতের দেভাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম , এএসআই আব্দুর রহমান , এএসআই জাহিদুর রহমান সহ-সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং গ্রেফতার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেভাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন ।