
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১০৯টি পুজা মন্ডপে দূর্গাপুজা অনষ্ঠিত হতে যাচ্ছে। এবার ১০৯ মন্ডপের প্রায় ৪৭টিই ঝুঁকিপূর্ণ বলে জানাগেছে। এরই মধ্যে মন্দির-মন্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল-মঞ্চ স্থাপন, সাজসজ্জাসহ নানা ধরণের প্রস্তুতি চলছে। কিন্তু এবার দূর্গাপুজায় মন্ডপের সংখ্যা কমলেও সেখানেও প্রায় অর্ধেক মন্ডপ ঝুঁকিপূর্ণ। হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুরু আগে দেশের বিভিন্ন এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনার কারণে তেমন স্বতঃস্ফুর্ততা নেই পুজারীদের মনে। নির্বিঘেœ দূর্গাপুজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নিলেও শঙ্কা-উদ্বেগের মধ্যে রয়েছে এবারের দূর্গাপুজারীরা। এলাকাবাসী, পূজা উদ্যাপন কমিটি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ১৩ অক্টোবর দেবীর বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে পূজাটি। কালিয়াকৈরে ১০০টি পুজা মন্ডপে নির্বিঘেœ দূর্গাপুজা উদ্যাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজকে সভাপতি করে ২৬ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটিসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে প্রতি মন্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছৈ। এছাড়াও নিরাপত্তার জন্য প্রতিটি পূজা মন্ডপে একজন পুলিশ ও ছয়জন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপরদিকে আসন্ন দূর্গাপুজা বাধামুক্ত ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও। কিন্তু পূজা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে তেমন স্বতঃস্ফুর্ততা নেই পুজারীদের মনে। ১০৯টি পুজা মন্ডপের মধ্যে কালিয়াকৈর পৌরসভায় ৭টি, ফুলবাড়িয়া ইউনিয়নে ২টি, চাপাইর ইউনিয়নে ৬টি, বোয়ালী ইউনিয়নে ৩টি, মৌচাক ইউনিয়নে ৪টি, সূত্রাপুর ইউনিয়নে ৫টি, ঢালজোড়া ইউনিয়নে ৮টি, আটাবহ ইউনিয়নে ৮টি, মধ্যপাড়া ইউনিয়নে ২টিসহ সর্বমোট ৪৭টি পুজামন্ডপ ঝুঁকিপূর্ণ। ফলে নির্বিঘ্নে দূর্গাপুজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নিলেও শঙ্কা-উদ্বেগের মধ্যে পালিত হবে এবারের দূর্গাপুজা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কালিয়াকৈর শাখা ও শারদীয় দূর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক অর্জুন চন্দ্র সরকার বলেন, পূজা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনায় সবার মনে শঙ্কা-উদ্বেগের কারণে তেমন স্বতঃস্ফুর্ততা নেই। তবে নির্বিঘ্নে দূর্গাপুজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি থাকায় আশা করছি, এবারের শারদীয় দূর্গাপুজা সুন্দরভাবে পালিত হবে। এদিকে দূর্গাপূজা উদ্যাপনে পূজারীদের শঙ্কা-উদ্বেগের বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, উপজেলায় যে সকল পূজা অনুষ্ঠিত হচ্ছে। তাদের সার্বিক নিবাপত্তাসহ দলীয়ভাবে সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে। যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেলে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এ বছর ১০৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সরকারীভাবে প্রতি মন্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হচ্ছে। আর নিরাপত্তার জন্য প্রতিটি পুজামন্ডপের পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও যেসব মন্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে, সেসব মন্ডপে সেনাবাহিনী টহলসহ ২৪ ঘন্টা মনিটরিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ প্রত্যেকটা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামুলক করা হয়েছে। তবে সব মিলিয়ে নির্বিঘ্নে দূর্গাপুজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে।