
যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করলেন ফারুকী
হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন একটি সার্চ কমিটি গঠনের খবর জানিয়েছেন। রোববার রাতে সার্চ কমিটির তিন সদস্যের ছবি পোস্ট করেন তিনি। এই উপদেষ্টা জানিয়েছেন, তাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, তরুণদের জন্য ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছিলেন ফারুকী। তিনি গত বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন। সাতটি কার্যক্রমের মধ্যে একটি ছিল ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’।
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই মোস্তফা সরয়ার ফারুকী স্পষ্ট ভাষায় বলেছেন, দৃশ্যমান পরিবর্তন আনতে চান তিনি। সে লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সাতটি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে একটি হলো—‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। এর আওতায় দেশের আটটি বিভাগীয় শহরের ১০ জন করে মোট ৮০ জনকে করানো হবে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা।
পোস্টে ফারুকী লিখেন, লেখক এবং শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নুর, এবং আদনান আল রাজীবকে এক্সটারনাল এক্সপার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে একটা সার্চ কমিটি করা হয়েছে আজকে (রোববার)। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা এই কমিটির সভাপতি হিসেবে থাকছেন। আপনারা জানেন আমাদের সাতটা প্রায়োরিটি প্রোগ্রামের একটা ‘রিমেম্বারিং মুনসুন রেভল্যুশন’। এর একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে আট বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা। যে ওয়ার্কশপগুলোর লক্ষ্য দুইটা- ১. প্রতি বিভাগে দশজন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার। ২. এই আট ফিল্মমেকার একই সঙ্গে একটা করে ৪০ মিনিট দৈর্ঘের ছবি বানাবেন যে ছবিগুলো জুলাই মাসে রিমেম্বারিং মুনসুন রেভল্যুশন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে। পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসেবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা।
তিনি আরও লিখেন, এই আটটা ওয়ার্কশপ কারা নেবেন এবং ভিজ্যুয়াল কনটেন্টগুলো কারা বানাবেন এটা নির্বাচন করার জন্য সার্চ কমিটি গঠিত হয়েছে। আট বিভাগের ভাই-বোনেরা, চোখ রাখুন ওয়ার্কশপের ঘোষণা